মালদা

বৈষ্ণবনগর থেকে চার লক্ষ্য টাকার পোস্ত খোসা সহ ধৃত তিন

বেআইনি পোস্ত খোসা সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। রবিবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে পি.টি.আই মোড় এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়েই পুলিশ তিন জনকে আটক করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ১৫১ কেজি বেআইনি পোস্ত খোসা। যার বর্তমান মান বাজার মুল্য প্রায় চার লক্ষ্য টাকা। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতরা হল চরবাবুপুরের বাসিন্দা সাইফুদ্দিন সেখ, রাহুল আমিন ও ভিমা গ্রামের বাসিন্দা সাকির সেখ। সোমবার সাতদিনের পুলিশি হেফাজতে চেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে ধৃতদের। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/vjviAjlrU4A